| প্রতিবেদন | ||
নোয়াখালীতে বঙ্গবন্ধুর শেষ আগমন ॥ স্মৃতিবহ দু’টি দিন ॥ বিজন সেন ॥ সেদিন আবহাওয়ায় ছিল মেঘ-রৌদ্দুরের খেলা। অনেকটা শিশুদের লুকোচুরি খেলার মত। বড়রা কাজে ব্যস্ত থাকলে শিশুরা যা করে অনেকটা ওই রকম। স্বাধীন বাংলাদেশের প্রাচীন জেলা নোয়াখালীতে তিনি প্রথম আসছেন। যুদ্ধবিধ্বস্ত দেশ হলেও আমাদের রাখাল রাজা মুজিব তো আমাদের অতি আপন, তাই যা আছে তা দিয়েই তাঁকে বরণ করার জন্য আকুতিভরা আয়োজন। পুরো শহর জুড়েই ক’দিন আগ থেকে মানুষের স্রোত। হাতিয়া, রামগতিসহ চরাঞ্চলের মানুষ ছুটে আসছে। ..........বিস্তারিত |
||
বাণিজ্যিকভাবে পান চাষ খুলে দিতে পারে উন্নয়নের দ্বার লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় বছরে পান পাতার প্রায় ৫০ কোটি টাকার লেনদেন হয়। এ পান জেলার চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ফেনী ও নোয়াখালীসহ বিভিন্ন স্থানে সরবরাহ হচ্ছে। রায়পুর থেকে অনেক প্রতিষ্ঠিত পান ব্যবসায়ী পান সংগ্রহ করেন। এ অঞ্চলে বাণিজ্যিকভাবে পান চাষ খুলে দিতে পারে অর্থনৈতিক উন্নয়নের দ্বার। |
||
রায়পুর থেকে ১০০ কোটি টাকার গলদা’র পোনা যায় দক্ষিণাঞ্চলে মেঘনা উপকূলীয় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা থেকে মৌসুমে প্রায় ১০০ কোটি টাকার গলদা চিংড়ির পোনা যায় দেশের দক্ষিণাঞ্চলে। নিষিদ্ধ হওয়া সত্ত্বেও বছরের চৈত্র থেকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত উপকূলীয় এলাকার ১০ হাজার জেলে নদী ও তার সংযোগ খাল থেকে এ পোনা সংগ্রহ করে। জেলেদের সংগ্রহ করা পোনা কেনার জন্য যশোর, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, গোপালগঞ্জ ও মাদারীপুর থেকে মৌসুমের শুরু থেকে প্রতিদিন ব্যবসায়ীরা মেঘনা উপকূলে ভিড় জমায়। |
||
