date
cover
 
 
 
প্রতিবেদন
নোয়াখালীর সুসন্তান আবুল খায়েরের সুনিপুণ নেতৃত্বে সাফল্যের স্বর্ণদ্বারে
এয়ার ট্রিপ ইন্টারন্যাশনাল
বৃহত্তর নোয়াখালীর একজন স্বনামধন্য বধূ একবার মন্তব্য করেছিলেন, নোয়াখালীর লোকজন অনেকেই শূন্য থেকে শুরু করে সাফল্যের স্বর্ণ শিখরে আরোহণ করেছেন। এ কেমন করে সম্ভব? নিঃসন্দেহে বলা য়ায়Ñ একাগ্রতা, বিশ্বস্ততা, সততা এবং দৃঢ় আত্মবিশ্বাসের ফলে তাদের জীবন হয়েছে সাফল্যের মোড়কে গঠিত, শিল্প কারখানা, ব্যবসা-বাণিজ্য এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে তারা রয়েছেন নেতৃত্বের ভূমিকায়। জেলার বাইরে ঢাকা, চট্টগ্রাম, খুলনা এমন কি সুদূর প্রবাসেও বৃহত্তর নোয়াখালীর উদ্যোক্তা কৃতী সন্তানরা শিল্প-কারখানা স্থাপন করেছেন।
..........বিস্তারিত

ভিন্ন স্পিরিটে প্রকাশিত লক্ষ্মীপুর বার্তা ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পত্রিকা উন্নয়নের স্রোতধারায় সম্পৃক্ত
আঞ্চলিক উন্নয়নের মাধ্যমে জাতীয় উন্নয়ন-চেতনায় কাজ করছে লক্ষ্মীপুর বার্তা

রামগঞ্জের ব্যক্তিত্ব আবুল হোসেন
১২ জুন লক্ষ্মীপুর বার্তা কার্যালয়ে অনুষ্ঠিত হল এক ভিন্নধর্মী  মতবিনিময় সভা ও চা-চক্র। আভিজাত্য ও রুচিশীল দরজার বিপণী প্রতিষ্ঠান ‘ডোরস’ -এর ফাউন্ডার জনাব আবুল হোসেন তার মেধাবী দু’সন্তানসহ এলেন লক্ষ্মীপুর বার্তা কার্যালয় পরিদর্শনে।
লক্ষ্মীপুর বার্তা’র সম্পাদক এবং লক্ষ্মীপুর বার্তা ফাউন্ডেশনের মহাসচিব এম হেলালের সভাপতিত্বে উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও  বিআইডিএস’র সিনিয়র রিসার্চ ফেলো ড. নাজনীন আহমেদ, আকুপ্রেশারিস্ট আবিদ হোসেন, শিশু-সাহিত্যিক ও ছড়াকার মোহাম্মদ মোস্তফা, লক্ষ্মীপুর বার্তা’র কর্মীবৃন্দ এবং আরও অনেকে। আকস্মিক অনুষ্ঠানের ব্যতিক্রমী আয়োজনে মুগ্ধ হয়ে তাৎক্ষণিক অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন জনাব আবুল হোসেন ও তাঁর দু’সন্তানÑ তানভীর আহমেদ ও সেলিনা আফরোজ হ্যাপী।
..........বিস্তারিত

নোয়াখালীর শিশু আল-আমিনের রাজধানীতে এসেই বিচিত্র অভিজ্ঞতা...
সাত বছরের আল-আমিন নোয়াখালী থেকে রওনা দিয়ে সম্প্রতি ঢাকায় পৌঁছায়। সঙ্গে বাবা রতন হাওলাদার ও মা খোরশেদা বেগম। রাজধানীর পল্লবীতে নানির বাসায় ওঠে তারা। তখন সবে ভোর হয়েছে। সকাল সাড়ে ৬টার দিকে দূর সম্পর্কের আত্মীয় আব্দুল হক শিশুটিকে সঙ্গে নিয়ে বাসা থেকে বের হন। পাশেই পল্লবীর শিয়ালবাড়ী ৭ নম্বর সড়কে নির্মাণাধীন একটি সাততলা ভবন। আল-আমিনকে নিয়ে আব্দুল হক ভবনের তিন তলায় ওঠেন। দরজা খুলে ঘুমাচ্ছিলেন কয়েকজন নির্মাণশ্রমিক। পাশেই মোবাইল ফোন চার্জ দেয়া হচ্ছিল। হঠাৎ এক শ্রমিকের ঘুম ভেঙে যায়। শিশুটিকে রেখেই পালিয়ে যান আব্দুল হক। মোবাইল চোর সাব্যস্ত করে আটকানো হয় শিশু আল-আমিনকে।
............বিস্তারিত

 
 
     
lbheading