ভিন্ন স্পিরিটে প্রকাশিত লক্ষ্মীপুর বার্তা ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পত্রিকা উন্নয়নের স্রোতধারায় সম্পৃক্ত
আঞ্চলিক উন্নয়নের মাধ্যমে জাতীয় উন্নয়ন-চেতনায় কাজ করছে লক্ষ্মীপুর বার্তা
রামগঞ্জের ব্যক্তিত্ব আবুল হোসেন
১২ জুন লক্ষ্মীপুর বার্তা কার্যালয়ে অনুষ্ঠিত হল এক ভিন্নধর্মী মতবিনিময় সভা ও চা-চক্র। আভিজাত্য ও রুচিশীল দরজার বিপণী প্রতিষ্ঠান ‘ডোরস’ -এর ফাউন্ডার জনাব আবুল হোসেন তার মেধাবী দু’সন্তানসহ এলেন লক্ষ্মীপুর বার্তা কার্যালয় পরিদর্শনে।
লক্ষ্মীপুর বার্তা’র সম্পাদক এবং লক্ষ্মীপুর বার্তা ফাউন্ডেশনের মহাসচিব এম হেলালের সভাপতিত্বে উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও বিআইডিএস’র সিনিয়র রিসার্চ ফেলো ড. নাজনীন আহমেদ, আকুপ্রেশারিস্ট আবিদ হোসেন, শিশু-সাহিত্যিক ও ছড়াকার মোহাম্মদ মোস্তফা, লক্ষ্মীপুর বার্তা’র কর্মীবৃন্দ এবং আরও অনেকে। আকস্মিক অনুষ্ঠানের ব্যতিক্রমী আয়োজনে মুগ্ধ হয়ে তাৎক্ষণিক অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন জনাব আবুল হোসেন ও তাঁর দু’সন্তানÑ তানভীর আহমেদ ও সেলিনা আফরোজ হ্যাপী।
এম হেলালঃ
লক্ষ্মীপুর বার্তা’র সম্পাদক এম হেলাল বলেনÑ আমাদের অফিসে আজ এসেছেন একজন গর্বিত পিতা, যিনি সন্তানদের তিল তিল স্নেহ-ভালবাসা দিয়ে বড় করছেন, মানুষ করছেন। লাগামহীন ভালবাসা পেয়ে সমাজে যেসব ছেলেমেয়ে উচ্ছন্নে যায়, তিনি সে দলের নন। তার ভালবাসা নিয়ন্ত্রিত। বাংলাদেশে, বিশেষ করে শহরাঞ্চলে ইভটিজিং বন্ধ করে কিশোরী-তরুণীদের রক্ষার জন্য সরকারি পর্যায়ে প্রতিরোধের উদ্যোগ নেয়া হয়েছে। ইভটিজিং বন্ধের আন্দোলন শুরু করতে হবে প্রতি পরিবার থেকে, শিশুকাল থেকেই। জনাব আবুল হোসেনের পুত্র জীবনে সৎ ইঞ্জিনিয়ার এবং কন্যা কল্যাণকামী ডাক্তার হবে, তারা অন্যায় প্রতিরোধ করবে। ২০২০ সালের মধ্যে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আন্দোলনে শরিক হবে তারা।
তানভীর আহমেদঃ
চা-চক্রে যোগদানকারী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) Ñএর সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ১ম বর্ষের ছাত্র তানভীর আহমেদ বলেন, লক্ষ্মীপুর বার্তা ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পত্রিকা কার্যালয়ে আসতে পেরে আমার অত্যন্ত ভাল লাগছে। দেশ উন্নয়ন ও সমাজ সেবার লক্ষ্যে পরিচালিত এ প্রতিষ্ঠানের আদর্শ ও দর্শন আমার ভবিষ্যত চিন্তা-চেতনায় অনুপ্রেরণা যোগাবে।
তিনি বলেনÑ সিভিল ইঞ্জিনিয়ারদের দুর্নাম রয়েছে বাজারে। আমি সে দুর্নাম ঘুচাতে চাই, গড়ে তুলতে চাই নতুন শহর; নতুন যুগের মানুষের স্বপ্নের শহর। যে শহরে ইমারত গড়ে আবার ভাঙ্গতে হবে না। আমি মানুষকে কেবল গড়ার স্বপ্ন দেখাব, ভাঙ্গার নয়। আপনারা আমার জন্য দোয়া করবেন।
সেলিনা আফরোজ হ্যাপীঃ
ঢাকা মেডিক্যাল কলেজের ৩য় বর্ষের মেধাবী ছাত্রী সেলিনা আফরোজ হ্যাপী বলেন, কিছু লোকের লোভ ও স্বার্থপরতার জন্য আজ ডাক্তাররা কসাই হিসেবে আখ্যায়িত। আমার কাজ দিয়ে আমি সেই অপবাদ ঘুচাব। সারা জীবন গরীব-দুঃখী এবং মানবতার সেবায় যেন নিজেকে নিয়োজিত রাখতে পারিÑ আপনারা আমার জন্য সে দোয়া করবেন। আজকের এ ছোট্ট আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে অনেক ধন্যবাদ।
আবিদ হোসেনঃ
প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি ‘আকুপ্রেশার’ বিশেষজ্ঞ ও প্রশিক্ষক আবিদ হোসেন প্রাণবন্ত আলোচনায় বলেনÑ আজকের ঘরোয়া অনুষ্ঠানে যে দু’জন ভাই-বোন এসেছে তারা আমাদের আত্মার আত্মীয়। তারা দু’জনই সেবাধর্মী শিক্ষাগ্রহণ করছে। আমরা আশা করব, তারা দু’জন দেশপ্রেম ও কল্যাণকামী চেতনা নিয়ে এগিয়ে যাবে।
আবুল হোসেনঃ
বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও কল্যাণকামী ব্যক্তিত্ব আবুল হোসেন বলেনÑ লক্ষ্মীপুর বার্তা কার্যালয়ে এসে এর ব্যতিক্রমী কার্যক্রম ও লাইব্রেরী দেখে খুব আনন্দিত হয়েছি। আমার সাথে আমার দু’ছেলে-মেয়ে আগ্রহ সহকারে এসেছে। লক্ষ্মীপুর বার্তা’র পাশাপাশি এখান থেকে প্রকাশিত ‘বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস’ তাদের প্রিয় পত্রিকা। এমন একটি সংগঠনের কাছাকাছি এসে নিজেকে খুব ধন্য মনে করছি।
দু’সুসন্তানের গর্বিত পিতা আবুল হোসেন আরও বলেনÑ আমার ছেলে-মেয়ে দু’টো যখন খুব ছোট ছিল তখনই ঠিক করি, তাদেরকে ভাল শিক্ষা প্রতিষ্ঠানে উন্নতমানের শিক্ষাদানের ব্যবস্থা করব। জীবন চলার কঠিন সংগ্রামে তারা সঠিক পথে উঠেছে মাত্র, এখন পার হবার উদ্যোগ। সবাই তাদের জন্য দোয়া করবেন।
আঞ্চলিক উন্নয়ন জাতীয় উন্নয়নের পরিপূরক Ñএ কনসেপ্ট ধারণ করে এগিয়ে চলেছে লক্ষ্মীপুর বার্তা। অন্যদিকে শিক্ষা ও শিক্ষাঙ্গনের চালিকাশক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পত্রিকা। ভিন্ন স্পিরিটে প্রকাশিত লক্ষ্মীপুর বার্তা ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পত্রিকা উন্নয়নের স্রোতধারায় সম্পৃক্ত। আমি এ দু’পত্রিকা ও প্রতিষ্ঠানের সাফল্য কামনা করি।
ড. নাজনীন আহমেদঃ
বিশিষ্ট অর্থনীতিবিদ ও বাণিজ্য মন্ত্রীর উপদেষ্টা ড. নাজনীন আহমেদ বলেনÑ আজ এখানকার ঘরোয়া অনুষ্ঠানে মেধাবী পুত্র-কন্যাকে নিয়ে এসেছেন গর্বিত পিতা, সফল মানুষÑ যার সন্তানরা একদিন হবেন দেশের গৌরব। লক্ষ্মীপুর বার্তা’র মাধ্যমে সে সম্পর্ক হবে আরও বলিষ্ঠ ও দীর্ঘমেয়াদী। আঞ্চলিক উন্নয়নের মাধ্যমে জাতীয় উন্নয়ন, এ চেতনায় উদ্দীপ্ত হয়ে কাজ করছে লক্ষ্মীপুর বার্তা। প্রকাশনার শুরু থেকে ধূমপান, পরীক্ষায় নকল, ঘুষ-দুর্নীতি বিরোধী যে আন্দোলনের সূচনা করেছিল Ñতা সফল হতে চলেছে। যুব উন্নয়নে এখন পরিচালনা করছে ফ্রি কম্পিউটার ট্রেনিং, ফ্রি ইয়োগা-আকুপ্রেশার, ফ্রি ইংলিশ কোর্স ইত্যাদি নানামুখী কার্যক্রম।