লক্ষ্মীপুরে ভয়েস’র উদ্যোগে প্রতিবন্ধীদের উপকরণ বিতরণ
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় স্থানীয় বেসকারি সংস্থা ভয়েস সম্প্রতি মাছিমনগর গ্রামে ৫০জন প্রতিবন্ধীর মাঝে বিনামূল্যে বিভিন্ন ধরনের উপকরণ বিতরণ করেন। একই সময় বেসরকারি ভয়েস সদর উপজেলার ৫নং পার্বতীনগর ইউনিয়নের মাছিম নগর গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রতিবন্ধীদের সচেতনতামূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক তোফায়েল আহম্মদের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর সমাজসেবা কর্মকর্তা, ভলান্টারী অর্গানাইজেশন ফর ইন্টিগ্রেশন এন্ড কমিউনিটি এমপাওয়ারমেন্ট (ঠড়রপব), ভয়েসের নির্বাহী পরিচালক সামছুল আলম মিঠু, ইউপি সদস্য শামিমা আক্তার প্রমুখ।
-জাহাঙ্গীর হোসেন লিটন
|