মফস্বল সংবাদ

লক্ষ্মীপুরে সুপারির বাম্পার ফলন ॥ ৩০০ কোটি টাকার বেচাকেনার সম্ভাবনা

উপকূলীয় অঞ্চল লক্ষ্মীপুরের লক্ষ্মী হিসেবে পরিচিত অর্থকরী ফসল নারিকেল, সুপারি ও সয়াবিন। এ বছর সয়াবিনের বাম্পার ফলনের পাশাপাশি সুপারির ফলনও ভালো হয়েছে। তবে অন্যান্য বছরের তুলনায় এবার সুপারির দাম তিনগুণ বেশি হওয়ায় উৎপাদকদের মধ্যে দেখা দিয়েছে আনন্দের জোয়ার। যারা সুপারি মজুদ করেছে, তাদের জন্যও হয়েছে পোয়াবারো। স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতে, লক্ষ্মীপুর জেলায় চলতি বছর প্রায় ৩০০ কোটি টাকার সুপারি বেচাকেনা হবে। ..............বিস্তারিত

লক্ষ্মীপুরে শিক্ষক পরিবারের বর্বরতা

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় যৌতুকের দাবিতে সায়েলা আফরোজ লাবণী (২৬) নামের এক গৃহবধূকে পুড়িয়ে হত্যার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। সম্প্রতি উপজেলার উত্তর কেরোয়া গ্রামের আবদুর রহমান মুন্সির বাড়িতে এ ঘটনা ঘটে। উপজেলার এফ রহমান দাখিল মাদ্রাসার শিক্ষক পাষন্ড স্বামী আলমগীর মাহমুদ বিপ্লব ও তার পরিবারের সদস্যরা লাবণীকে লাঠি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি পেটায়। এক পর্যায়ে মুমূর্ষ হয়ে পড়লে তার গায়ে দিয়াশলাই দিয়ে আগুন ধরিয়ে দেয়া হয়। ..............বিস্তারিত

চলে গেলেন ফেনীর ডাঃ ফারুক

ফেনীর জনপ্রিয় চিকিৎসক ও সমাজসেবক ডাঃ আছাদ উল্যাহ ফারুক (৬২) আর নেই। সম্প্রতি ফেনী ডায়াবেটিক হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহে রাজেউন)। রাত ২ টার দিকে নিজ বাসভবনে বুকের ব্যথা অনুভব করলে নিজেই ডায়াবেটিক হাসপাতালে এসে ভর্তি হন। ..............বিস্তারিত

  মফস্বল সংবাদসমূহের বিস্তারিত
line
প্রবাসী সংবাদ
ফেনীর ব্যক্তিত্ব ড. আজাদ চৌধুরী ইউজিসি’র নয়া চেয়ারম্যান
প্রতিমন্ত্রী পদমর্যাদায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান পদে যোগ দিলেন ফেনীর ব্যক্তিত্ব অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী। ৮ মে তিনি চার বছরের জন্য এ পদে যোগ দেন।
এ উপলক্ষে ইউজিসি’র কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে আগারগাঁওয়ে ইউজিসি অডিটোরিয়ামে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
....................বিস্তারিত
আকরাম হোসেন মার্কেন্টাইল ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান

আকরাম হোসেন (হুমায়ুন) মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের অডিট কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সম্প্রতি ব্যাংকের পর্ষদ পুনর্গঠনের সময়ে এই নির্বাচন হয়।

বিশিষ্ট মুক্তিযোদ্ধা আকরাম হোসেন (হুমায়ুন) মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের অডিট কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ...........বিস্তারিত
প্রবাসী সংবাদসমূহের বিস্তারিত
line
প্রতিবেদন
নোয়াখালীতে বঙ্গবন্ধুর শেষ আগমন ॥ স্মৃতিবহ দু’টি দিন
॥ বিজন সেন ॥

সেদিন আবহাওয়ায় ছিল মেঘ-রৌদ্দুরের খেলা। অনেকটা শিশুদের লুকোচুরি খেলার মত। বড়রা কাজে ব্যস্ত থাকলে শিশুরা যা করে অনেকটা ওই রকম। স্বাধীন বাংলাদেশের প্রাচীন জেলা নোয়াখালীতে তিনি প্রথম আসছেন। যুদ্ধবিধ্বস্ত দেশ হলেও আমাদের রাখাল রাজা মুজিব তো আমাদের অতি আপন, তাই যা আছে তা দিয়েই তাঁকে বরণ করার জন্য আকুতিভরা আয়োজন। পুরো শহর জুড়েই ক’দিন আগ থেকে মানুষের স্রোত। হাতিয়া, রামগতিসহ চরাঞ্চলের মানুষ ছুটে আসছে।
..........বিস্তারিত

বাণিজ্যিকভাবে পান চাষ খুলে দিতে পারে উন্নয়নের দ্বার
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় বছরে পান পাতার প্রায় ৫০ কোটি টাকার লেনদেন হয়। এ পান জেলার চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ফেনী ও নোয়াখালীসহ বিভিন্ন স্থানে সরবরাহ হচ্ছে। রায়পুর থেকে অনেক প্রতিষ্ঠিত পান ব্যবসায়ী পান সংগ্রহ করেন। এ অঞ্চলে বাণিজ্যিকভাবে পান চাষ খুলে দিতে পারে অর্থনৈতিক উন্নয়নের দ্বার।

প্রতি শনি ও বুধবার লক্ষ্মীপুরের সবচেয়ে বড় পান বাজার বসে হায়দরগঞ্জ এলাকায়। বিভিন্ন জেলা থেকে আগত ব্যবসায়ীরা আগের রাত থেকে হায়দরগঞ্জ বাজারে আসেন
.........বিস্তারিত

রায়পুর থেকে ১০০ কোটি টাকার গলদা’র পোনা যায় দক্ষিণাঞ্চলে

মেঘনা উপকূলীয় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা থেকে মৌসুমে প্রায় ১০০ কোটি টাকার গলদা চিংড়ির পোনা যায় দেশের দক্ষিণাঞ্চলে। নিষিদ্ধ হওয়া সত্ত্বেও বছরের চৈত্র থেকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত উপকূলীয় এলাকার ১০ হাজার জেলে নদী ও তার সংযোগ খাল থেকে এ পোনা সংগ্রহ করে। জেলেদের সংগ্রহ করা পোনা কেনার জন্য যশোর, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, গোপালগঞ্জ ও মাদারীপুর থেকে মৌসুমের শুরু থেকে প্রতিদিন ব্যবসায়ীরা মেঘনা উপকূলে ভিড় জমায়।

জানা গেছে, মেঘনার চাঁদপুরের হাইমচর থেকে রামগতির আলেকজেন্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার নদী এলাকায় গলদা চিংড়ি পোনার অবাধ বিচরণ ক্ষেত্র
............বিস্তারিত

 
 
 
 
     
line
অন্যান্য কলাম    

ব্যক্তিত্ব

প্রধানমন্ত্রীর কাছে নোয়াখাইল্যার নালিশ || নিয়মিত ১৭৩

রমজানে স্বাস্থ্যচর্চা ও কর্ম-সাফল্যের অপূর্ব সুযোগ

চিঠিপত্র
কবিতা
ছোটদের আসর  

 

lbheading